১০ জুন ২০২১ (নিউজ ডেস্ক): আর কিছুক্ষণ পর শুরু হবে বলয়গ্রাস সূর্যগ্রহণ। এটি বছরের প্রথম সূর্যগ্রহণ। ১৪৮ বছর পর আবার গ্রহণ হচ্ছে শনি জয়ন্তীতে।
গ্রহণকাল শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ১২ মিনিটে। শেষ হবে সন্ধ্যা ৭টা ১১ মিনিটে। প্রায় ৫ ঘন্টা পর্যন্ত চলবে বছরের প্রথম সূর্যগ্রহণ।
এবারের গ্রহণ বাংলাদেশ থেকে দেখা যাবে না। ভারতের লাদাখ, অরুণাচল ও কাশ্মীরের কিছু অঞ্চল থেকে পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে। এছাড়া রাশিয়ার উত্তরাঞ্চল, গ্রিনল্যান্ড ও কানাডা থেকে দেখা যাবে রিং অব ফায়ার। যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল ও উত্তর আলাস্কার কয়েকটি অঞ্চল থেকে আংশিক গ্রহণ দেখা যাবে।
সূর্যগ্রহণ/এএমএম/কিউটি
















Leave a Reply