মহাকাশ স্টেশনে যাচ্ছেন প্রথম কৃষ্ণাঙ্গ নারী

২১ নভেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, যুক্তরাষ্ট্র): এই প্রথম আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাবেন কোনও কৃষ্ণাঙ্গ নারী মহাকাশচারী। জেসিকা ওয়াটকিন্স নামের এই নারী আগামী বছর এপ্রিলে স্পেসএক্স ক্রু-৪ মিশনের অভিযাত্রী হবেন।

বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ২০২২-এর মহাকাশ যাত্রার অভিযাত্রীদের নাম ঘোষণা হতেই জেসিকাকে অভিনন্দন জানান সহকর্মীরা। খবর: সিএনএন।

নাসার বিজ্ঞানী ক্যাথি লুডার্সও টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন। মহাকাশচারী জনি কিম বলেন, ‘মহাকাশে আরও এক ঝাঁক! জেসিকা ওয়াটকিন্সকে অভিনন্দন। স্পেসএক্স ক্রু-৪ অভিযানে অসাধারণ কিছু করে দেখাবে ও।

নাসার প্রথম মহিলা ইঞ্জিনিয়ার মেরি জ্যাকসনকে সম্মান জানিয়ে ২০২০ সালে ওয়াশিংটন ডিসিতে নাসার সদর দপ্তরের নাম মেরির নামে রাখা হয়। এর দুই বছরের মাথায় এবার মহাকাশ স্টেশনে যাবেন প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা।

নাসা/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *