কুয়েত প্রবাসীদের জন্য সুখবর

১৭ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): কুয়েতে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অভিবাসীদের জন্য সুখবর দিয়েছে দেশটির সরকার। প্রবাসী বাংলাদেশিসহ কুয়েতে বসবাসরত বিশ্বের সব দেশের অভিবাসীদের স্মার্ট ড্রাইভিং লাইসেন্স দিবে তারা। এই ড্রাইভিং লাইসেন্স দেখিয়ে আন্তর্জাতিকভাবে বিশ্বের যে কোনো দেশে বৈধভাবে গাড়ি চালানো যাবে।

রোববার থেকে এ লাইসেন্স দেয়ার কাজ শুরু করেছে দেশটি।

স্মার্ট ড্রাইভিং লাইসেন্সটি নিরাপদ রাখার জন্য অনলাইনে সব ধরনের তথ্য রাখা হবে। এ ছাড়া জালিয়াতি ঠেকাতে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। কুয়েত সরকারের যুগোপযোগী সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

এই ড্রাইভিং লাইসেন্সে প্রবাসীদের পাশাপাশি তাদের নিজেদের স্পন্সরের ডাটা সংরক্ষণ করা হয়েছে। উন্নতমানের প্রযুক্তির মাধ্যমে স্মার্ট কার্ডটি তৈরি করা করা হলেও বাড়ানো হয়নি ফি।

কুয়েত/এসকেএম/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *