০৫ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): কুয়েতে করোনার বিস্তার এবং নতুন স্ট্রেইনের করোনা ভাইরাস ঠেকাতে দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আগামী ৭ জানুয়ারি থেকে দুই সপ্তাহের জন্য বিদেশি নাগরিকদের প্রবেশ নিষেধ করেছে দেশটি। এক বিবৃতিতে কুয়েতি মন্ত্রিসভা এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, কুয়েতি নাগরিকদের প্রথম-স্তরের আত্মীয়-স্বজন যেমন অভিভাবক ও সন্তান এবং তাদের গৃহকর্মীরা এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে না। তবে প্রবেশের ক্ষেত্রে তাদেরকে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে।
এ ছাড়া রাত ৮টার মধ্যে ব্যায়ামাগার, সেলুন ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে। তবে ফার্মেসি, সুপারমার্কেট ও অন্যান্য খাবারের দোকান এর আওতায় থাকবে না।
কারও যদি জাল করোনা সনদ প্রমাণিত হয় তাহলে ফিরতি ফ্লাইটে নিজ দেশে পাঠিয়ে দেয়া হবে, একইসাথে তাকে ৫০০ কুয়েতি দিনার জরিমানা গুনতে হবে। জাতীয় ছুটির দিন গুলোতে যেকোন ধরনের গণজামায়েত, সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
কুয়েত/এসকেএম
















Leave a Reply