গাজার খান ইউনিসে ইসরায়েলের হামলায় নিহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক: গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিস অঞ্চলে আবাসিক একটি ভবনে ইসরায়েলের হামলায় কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন।

স্থানীয় একটি হাসপাতালের পরিচালক স্থানীয় সময় আজ শনিবার এ খবর জানিয়েছেন।

নাসের হাসপাতালের পরিচালক এএফপিকে বলেন, হামাদ শহরে আবাসিক ওই ভবনে হামলার পর ২৬ জনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় আরও ২৩ জনকে হাসপাতালে আনা হয়েছে।

আল-জাজিরার এক প্রতিবেদনে গাজায় হামাস সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে, সেখানে ইসরায়েলের বিমান ও স্থল হামলায় ১২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে ৫ হাজার শিশু।

যুদ্ধ/এএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *