২১ নভেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, আফগানিস্তান): উত্তর আফগানিস্তানের প্রখ্যাত এক বিশেষজ্ঞ চিকিৎসক মোহাম্মদ নাদের আলেমিকে অপহরণের পর হত্যা করা হয়েছে।
শনিবার ওই চিকিৎসকের পরিবারের বরাত দিয়ে এ খবর জানিয়েছে এবিসি নিউজ।
চিকিৎসকের ছেলে রোহিন আলেমি গণমাধ্যমকে বলেন, মোহাম্মদ নাদের আলেমিকে দুই মাস আগে মাজার-ই-শরীফ থেকে অপহরণ করা হয়। এরপর অপহরণকারীরা মুক্তিপণ দাবি করে। তাদের পরিবার সাড়ে তিন লাখ মার্কিন ডলারের সমপরিমাণ মুক্তিপণ দিলেও পরে অপহরণকারীরা আরও দ্বিগুণ মুক্তিপণ দাবি করে।
মুক্তিপণ দেয়া সত্বেও অপহরণকারীরা আলেমিকে হত্যা করে। এবং তার মরদেহ রাস্তায় ফেলে রাখে। অপহরণকারীরা ফোন করে জানিয়ে দিলেছিল তার মরদেহ কোথায় পাওয়া যাবে।
রোহিন আলেমি বলেন, আমার বাবাকে প্রচুর নির্যাতন করা হয়েছে। তার শরীরে ক্ষতের চিহ্ন ছিল।
আলেমি একজন মনোরোগ বিশেষজ্ঞ ছিলেন। তিনি মাজার-ই-শরীফে সরকারের প্রাদেশিক হাসপাতালে কাজ করতেন।
এ ছাড়া তিনি একটি বেসরকারি ক্লিনিকের মালিক ছিলেন। যেটিকে শহরের প্রথম বেসরকারি মনোরোগ ক্লিনিকও বলা হয়।
আফগানিস্তান/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply