আন্তর্জাতিক ডেস্ক: চীনের উত্তর-পূর্বাঞ্চলের একটি রেস্টুরেন্টে আগুন লেগে ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েইবোতে পোস্ট করা এক বিবৃতিতে স্থানীয় সরকার জানিয়েছে, চাংচুন শহরের একটি খাবারের দোকানে স্থানীয় সময় বুধবার দুপুর ১২টা ৪০ মিনিটে আগুন লাগে।
বিবৃতিতে বলা হয়েছে, দমকলকর্মীরা ‘ঘটনাস্থলে দ্রুত পৌঁছে’ বিকেল ৩টার মধ্যে অনুসন্ধান ও উদ্ধার কাজ শেষ করেছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, আহতদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
অগ্নিকাণ্ড/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply