১৩ জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, চীন): চীনে পূবাঞ্চলীয় জিয়াংসু প্রদেশে একটি হোটেলের কিছু অংশ ধসে পড়ার ঘটনায় আটজন নিহত হয়েছেন। ধ্বংসাবশেষের মধ্যে এখনও নিখোঁজ রয়েছেন ৯ জন।
সোমবার বিকালে হোটেলটির একটি অংশ ধসে পড়ে। খবর: রয়টার্স।
খবরে বলা হয়, দেশটির জিয়াংসু প্রদেশের সুজউ শহরে একটি হোটেলের অংশ ধসেপড়ার পর ঘটনাস্থলে আটজনের মৃত্যু হয়েছে। উদ্ধারকর্মীরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত ৯ জন নিখোঁজ রয়েছেন।
চীনের সংবাদমাধ্যমের বরাতে রয়টার্স জানায়, উপকূলীয় শহরটিতে হোটেলের একটি অংশ ধসেপড়ার ঘটনায় জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় ঘটনাস্থলে উদ্ধারকর্মীদের একটি দল পাঠিয়েছে।
কম খরচে থাকা যেত সিজি কাইইউয়ান নামে ওই হেটেলে। এটি চালু হয় ২০১৮ সালে। যে অংশটি ধসে পড়েছে সেটি ছিল তিন তলাবিশিষ্ট।
ভবন ধস/এসকেএম















