২১ মার্চ ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): দক্ষিণ-পূর্ব চীনের পার্বত্য এলাকায় দেশটির বেসরকারি বিমান পরিবহণ সংস্থা চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি বিমান ১৩৩ আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে।
সোমবার সকালের দিকে দেশটির গুয়াংশি অঞ্চলের পাহাড়ে যাত্রীবাহী বিমানটি বিধ্বস্ত হয়েছে। খবর: সিসিটিভি।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এ দুর্ঘটনায় কারও বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর সেটিতে আগুন ধরে যায়।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি ভিডিওতে দেখা যায়, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর পরই সেটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনাস্থল থেকে ব্যাপক ধোঁয়া উড়তে দেখা গেছে।
বিমান দুর্ঘটনা/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply