জান্তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান

১২ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে কঠোর আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির সমর্থকেরা।

ইতোমধ্যে সেনা শাসকদের বিরুদ্ধে প্রথম ধাপের নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) সমর্থকরা যুক্তরাষ্টের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। তবে নিষেধাজ্ঞাই যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন তারা। খবর: রয়টার্স।

নভেম্বরের নির্বাচনের ফল মেনে সামরিক বাহিনীকে ক্ষমতা ছাড়াতে আরও কঠোর পদক্ষেপ নেয়া দরকার বলে মনে করছেন তারা।

এনএলডির এক সমর্থক মো থাল বলেন, মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের কারণে যখন আমরা প্রত্যেক দিন ও রাতে ভুগছি তখন এর চেয়েও বেশি পদক্ষেপের আশায় আছি আমরা।

তিনি বলেন, যত দ্রুত সম্ভব আমরা এটি শেষ করতে চাই। মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও জেনারেলদের বিরুদ্ধে আরও শাস্তি ও পদক্ষেপ সম্ভবত আমাদের দরকার।

মিয়ানমার/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *