তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক

১৬ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক): তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ ছাত্রলীগ নেতা আরিফুল ইসলামের বাবা আবদুল কাদেরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ শনিবার এক শোক বার্তায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, শনিবার ভোরে পাবনার চাটমোহর থানার ভেংড়ী গ্রামের নিজ বাসভবনে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও তেজগাঁও কলেজ ছাত্রলীগ শাখার সহ-সভাপতি আরিফের বাবা আবদুল কাদের মারা যান।

আরও খবর পড়ুন: অনুমতি পেল আর্ট নিউজসহ ৪৫টি পোর্টাল

তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র রেখে গেছেন।

শোক/এএমএম/কিউটি

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *