তুরস্কে বিষাক্ত মদপানে ২৫ জনের মৃত্যু

১৬ ডিসেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): তুরস্কে বিষাক্ত মদ্যপানে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। চলতি সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে এসব মৃত্যুর ঘটনা ঘটে। এর মধ্যে পর্যটন নগরী ইস্তাম্বুলে মারা গেছেন ৭ জন।

দেশটিতে মদপানে নিরুৎসাহিত করতে মদ উৎপাদনের ওপর উচ্চমাত্রার শুল্ক আরোপ করায় ভেজাল মদ উৎপাদনের প্রবণতা বেড়ে যাওয়ার মধ্যে এ ঘটনা ঘটল।

তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই ঘটনার পরে ৩৪২টি স্থানে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় ৩০ হাজার লিটারের বেশি বিষাক্ত ও নকল মদ জব্দ করেছে তারা।

কখনও কখনও মদের সাথে মিথানল মিশিয়ে দেয়া হয়। এর ফলে এটি বেশি বিষাক্ত হয়ে পড়ে। এই মিথানল হচ্ছে স্পিরিটের সবচেয়ে অশোধিত পর্যায়, যা বিভিন্ন কারখানায় ব্যবহৃত হয়।

তুরস্ক/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *