নাইজেরিয়ায় সামরিক বহরে হামলা

২৬ এপ্রিল ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): নাইজেরিয়ার উত্তরাপূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যে একটি সামরিক বহরে আইএস সম্পৃক্ত জিহাদিদের হামলায় কমপক্ষে ৩১ সৈন্য নিহত হয়েছে।

সোমবার সামরিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে এএফপি।

সূত্র জানায়, প্রায় ২০টি গাড়িতে করে আসা ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকান প্রভিন্সের যোদ্ধারা আঞ্চলিক রাজধানী মাইদুগুরির উপকণ্ঠে মাইনক শহরে ওই সামরিক বহরে হামলা চালিয়ে এসব সৈন্য হত্যা করে।

এসময় তারা পার্শ্ববর্তী একটি ঘাঁটিতে হামলা চালিয়ে বিভিন্ন অস্ত্রও লুট করে।

নাইজেরিয়া/এসকেএম