১২ জুন ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): চীনের স্টেট কাউন্সিলর ও প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গহি বলেছেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে চীনা সরকারের কোনও আগ্রহ নেই। তবে তারা বিশ্বাস করে, নিষেধাজ্ঞা দিয়ে এই সংকটের সমাধান করা যাবে না।
রোববার সিঙ্গাপুরে ‘সাংগ্রি লা ডায়ালগ’ নিরাপত্তা ফোরামে তিনি এসব কথা বলেন। খবর: তাস।
ওয়েই ফেঙ্গহি বলেন, ইউক্রেনে সংঘাত কিংবা যুদ্ধকে শেষ উপায় হিসেবে দেখতে চায় ইউক্রেন। তবে একই সাথে আমরা মনে করি সর্বোচ্চ চাপ বা নিষেধাজ্ঞা দিয়ে সমস্যার সমাধান করা যাবে না। এর মধ্য দিয়ে আরও বেশি উত্তেজনা তৈরি হতে পারে এবং সমস্যাকে আরও জটিল করে তুলতে পারে।
ওয়েই ফেঙ্গহি আরও বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার আলোচনাকে সমর্থন করে চীন। আমরা আরও আশা করি দ্রুত যুদ্ধবিরতির পরিস্থিতি তৈরির জন্য রাশিয়ার সাথে আলোচনা করবে যুক্তরাষ্ট্র ও ন্যাটো।
ইউক্রেন যুদ্ধের মধ্যে রাশিয়াকে চীন কখনও কোনও ধরনের অস্ত্র সরঞ্জাম পাঠিয়ে সহায়তা করেনি বলে উল্লেখ করেন ফেনঘে।
যুদ্ধ/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply