২৮ আগস্ট ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচির একটি কারখানায় আগুন লেগে কমপক্ষে ১৬ জন শ্রমিক নিহত হয়েছেন। আটকা পড়ে রয়েছেন আরও অন্তত ২৫ জন।

শুক্রবার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে দেশটির গণমাধ্যম ডন’র এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
এক পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান, অগ্নিদগ্ধ ভবন থেকে আমরা এ পর্যন্ত ১৬টি লাশ উদ্ধার করেছি।
তিনি আরও বলেন, ওই ভবনের ছাদের উঠার সিঁড়িতে তালা দেয়া ছিল। তালা খোলা থাকলে অনেকেই ছাদে গিয়ে প্রাণ বাঁচাতে পারতেন।
এদিকে, ওই ভবনের কোনও জরুরি বহির্গমন পথ ছিল না বলে জানিয়েছেন করাচির জেলা প্রসাশক মর্তুজা ওয়াহাব।
এর আগে ২০১২ সালে করাচির পশ্চিমাঞ্চলে একটি পোশাক কারাখানায় আগুন লেগে ২৫০ জন নিহত হয়েছিলেন। কোনও জরুরি বহির্গমন পথ না থাকায় ওই ভবন থেকে কেউই বের হতে পারেনি বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
অগ্নিকাণ্ড/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply