৪ মার্চ ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): পাকিস্তানের পেশোয়ারে মসজিদে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন মুসল্লি। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় লেডি রিডিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গেছে।
শুক্রবার পেশোয়ারের কোচা রিসালদারে জুমার নামাজের সময় মসজিদে এ শক্তিশালী বিস্ফোরণ ঘটে। খবর: ডন।
খবরে বলা হয়, দুই হামলাকারী শহরের কিসা খোয়ানি বাজারের একটি মসজিদে প্রবেশের চেষ্টাকালে এর নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ কর্মকর্তার ওপর গুলি চালায়। এতে একজন নিহত ও আরেকজন গুরুতর আহত হন। এরপরেই মসজিদের ভেতরে বিস্ফোরণ ঘটে।
তাৎক্ষণিকভাবে কোনও দল বা গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।
পেশোয়ারের ক্যাপিটাল সিটি পুলিশ কর্মকর্তা (সিসিপিও) ইজাজ আহসান জানান, এ হামলায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।
অন্য আরেক পুলিশ কর্মকর্তা ওয়াহেদ খান এপিকে বলেছেন, শুক্রবারের নামাজের জন্য কোচা রিসালদার মসজিদে মুসল্লিরা জড়ো হওয়ার সময় বিস্ফোরণটি ঘটে।
পাকিস্তান/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply