প্রশান্ত মহাসাগরে শক্তিশালী ভূমিকম্প

১১ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): প্রশান্ত মহাসাগরে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড থেকে পূর্বদিকে ৩৪০ মাইল দূরে অবস্থিত লর্ড হো দ্বীপে সুনামি আছড়ে পড়তে পারে বলে সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ।

বৃহস্পতিবার মধ্যরাতে নিউ ক্যালেডোনিয়ার পূর্ব দিকে ৪১৫ কিলোমিটার দূরে ১০ কিলোমিটার গভীরতায় এই ভূমিকম্প হয়। খবর: এনডিটিভি ও হিন্দুস্তান টাইমস।

নিউজিল্যান্ড, নিউ ক্যালেডোনিয়া, ভানুয়াতুসহ আশেপাশের আরও কয়েকটি দেশেও সুনামির সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়েছে।  

এই ভূমিকম্পে ছোট আকারের সুনামি সৃষ্টি হলেও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্প/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *