ফিলিপাইনে বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে ৫০

০৫ জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে।

রোববার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় দিকে সুলু প্রদেশের জলো শহরের কাছে অবতরণের সময় বিমানটি বিধ্বস্ত হয়। খবর: বিবিসি।

বিধ্বস্ত হওয়া সি-১৩০ বিমানটিতে ৯৬ জন আরোহী ছিলেন। তাদের বেশির ভাগই সেনাসদস্য।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিহত ব্যক্তিদের প্রায় সবাই সেনাসদস্য। এ ছাড়া বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় তিনজন সাধারণ মানুষ নিহত হয়েছে।

সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল সিরিলিতো সোবেজানা বলেন, রোববার জলো শহরের কাছে সামরিক বাহিনীর ওই বিমানটি দুর্ঘটনায় পড়ার পরপরই আগুন ধরে যায়।

বিমান বিধ্বস্ত/এসকেএম