৪ জানুয়ারি ২০২১ (নিউজ ডেস্ক): তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বলেছেন, বিভিন্ন সমাবেশে হাজার হাজার নয়, কয়েকশ’ মানুষ দেখেই বিএনপি নেতারা খেই হারিয়ে ফেলেছেন।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্যমন্ত্রী এমন মন্তব্য করেন। এ সময় ৩২ জেলায় সমাবেশ শেষে মির্জা ফখরুলের মন্তব্য ‘আওয়ামী লীগকে জনগণ চায় না’ প্রসঙ্গ সম্পর্কে সাংবাদিক তথ্যমন্ত্রীর মন্তব্য জানতে চান। জবাবে তিনি বলেন, আসলে মির্জা ফখরুল সাহেবরা তো বছরের পর বছর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে কয়েকশ’ মানুষ দেখতেই অভ্যস্ত ছিলেন। এখন বিভিন্ন জেলায় তাদের সমাবেশে আমরা দেখেছি। তারা মারামারি করে নিজেরা নিজেদের সমাবেশ পণ্ড করেছেন। বিভিন্ন সমাবেশে হাজার হাজার নয়, কয়েকশ মানুষ দেখেই মির্জা ফখরুল সাহেবরা খেই হারিয়ে ফেলেছেন।
আরও পড়ুন: মির্জা ফখরুল নিজে জিয়ার লাশ দেখেছিলেন কি না প্রশ্ন তথ্যমন্ত্রীর
মন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের সাথে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আছে। সরকারের সাথে আছে। নির্বাচনে তারা (বিএনপি) সেটি অনুধাবন করতে পারবেন।
নারায়ণগঞ্জে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকারকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ থেকে অব্যাহতি দেয়া প্রসঙ্গেও কথা বলেন হাছান মাহমুদ। বলেন, বিএনপি অনুধাবন করতে পেরেছে, তৈমূর আলম খন্দকারের বিজয় লাভের কোনো সম্ভাবনা নাই। এটি অনুধাবন করতে পেরে আগেই তাকে বিভিন্ন পদ থেকে অব্যাহতি দিয়ে পরাজয়ের যে গ্লানি, সেটি থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছে।
নির্বাচন কমিশন গঠনে সংলাপ নিয়ে বিএনপি’র বিরূপ মন্তব্যের জবাবে হাছান মাহমুদ বলেন, রাষ্ট্রপতি যে সংলাপ করছেন এর কোনো বাধ্যবাধকতা ছিলো না। নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়াটিকে স্বচ্ছ করার জন্যেই তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংলাপ করছেন। বিএনপি যে কথাগুলো বলে সেগুলো রাষ্ট্রপতির কাছে গিয়েও বলতে পারে। কিন্তু সেটি না করে ক্রমাগতভাবে বাইরে বিভ্রান্তি ছড়িয়ে তারা যে গণতান্ত্রিক রীতিনীতিতে বিশ্বাস করেনা সেটিই প্রমাণ করছে।
তথ্যমন্ত্রী/এএমএম/কিউটি
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply