বিএনপির আরও ৫ নেতা বহিষ্কার

নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা জেলাধীন দোহার থানা বিএনপির অর্থ সম্পাদক জাফর ইকবাল জাহিদসহ ৫ নেতাবে বহিষ্কার করেছে বিএনপি।

দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে সোমবার এ তথ্য জানানো হয়।

বহিষ্কার হওয়া নেতারা হলেন- ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ সানু, ঢাকা জেলাধীন দোহার থানা বিএনপির অর্থ সম্পাদক জাফর ইকবাল জাহিদ, নীলফামারী জেলাধীন ডোমার উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোমিনুর রহমান, ফরিদপুর জেলাধীন সদরপুর থানার অন্তর্গত কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান তালুকদার ও সাধারণ সম্পাদক ইউসুফ ব্যাপারী।

বিবৃতিতে রুহুল কবির রিজভী বলেন, তাদের (বহিষ্কৃত) প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিএনপি/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *