বিয়ের অনুষ্ঠানে আগুন, বর-কনেসহ নিহত ১১৩

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের উত্তরাঞ্চলের নিনেভেহ প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বর ও কনেসহ অন্তত ১১৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন দেড় শতাধিক।

নিনেভেহ প্রদেশের ডেপুটি গভর্নর হাসান আল-আলাক জানান, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাত পৌনে ১১টা নাগাদ আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ১১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার এক সংবাদ সম্মেলনে প্রাদেশিক স্বাস্থ্য বিভাগের উপপ্রধান আহমেদ দুবারদানি জানান, এ অগ্নিকাণ্ডে নবদম্পতি প্রাণ হারিয়েছেন।

ইরাকের আইএনএ নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, নিনেভেহ প্রদেশের হামদানিয়াহ জেলার একটি হলরুমে বিয়ের অনুষ্ঠান চলছিল। সেখানেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এতে আহত হয়েছেন অন্তত দেড় শ মানুষ।রাজধানী বাগদাদ থেকে প্রায় ৪০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং উত্তরাঞ্চলের অন্যতম বড় শহর মসুলের পাশে এই হামদানিয়াহ জেলার অবস্থান।

সংবাদ সম্মেলনে আহমেদ দুবারদানি আরও বলেন, আহত ব্যক্তিদের মধ্যে ৫০ জনের অবস্থা সংকটাপন্ন। তাই এ ঘটনায় নিহত মানুষের সংখ্যা বাড়তে পারে।

এদিকে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের আনন্দ আয়োজনে আতশবাজি ফোটানো হচ্ছিল। আতশবাজি থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আরও পড়ুন: আজারবাইজানে জ্বালানি ডিপোতে বিস্ফোরণ, নিহত ২০

ইরাকের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিয়ের এই আয়োজনে হাজারখানেক অতিথি ছিলেন।

অগ্নিকাণ্ড/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *