ভিয়েতনামে বারে আগুন, ১২ জনের মৃত্যু

৭ সেপ্টেম্বর ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): ভিয়েতনামের দক্ষিণাঞ্চলে একটি কারওকে বারে আগুন লেগে অন্তত ১২ জনেন নিহত হয়েছেন। এত আহত হয়েছেন আরও কমপক্ষে ৪০ জন।

মঙ্গলবার রাতে হো চি মিন শহরের কাছে বিং জুয়াং প্রদেশের একটি শিল্প এলাকায় অবস্থিত বারটিতে আগুন লাগে। খবর: রয়টার্স।

উদ্ধার করা গুরুতর দগ্ধ ১১ জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিতিৎসকরা জানিয়েছেন।

এক প্রত্যক্ষদর্শী বলেন, আগুন লাগার পর আমি অনেক আতঙ্কিত হয়ে পড়ি আর বাঁচার জন্য দৌঁড়ে পালাই। কীভাবে এটি হলো আমি মনে করতে পারছি না।

বুধবার ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিং চিং আগুন লাগার কারণ তদন্ত করে দেখতে দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয় ও প্রাদেশিক কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

অগ্নিকাণ্ড/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *