মন্ত্রিপরিষদ বিভাগের পাঁচ নির্দেশনা

২১ জানুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): দেশে করোনার বিস্তার রোধে মন্ত্রিপরিষদ বিভাগ পাঁচ দফা বিধি নিষেধসহ নির্দেশনা জারি করেছে।

আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ জরুরি এই বিধি-নিষেধ জারি করে।

সরকারি বিধিনিষেধ অনুযায়ী, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে ১০০ জনের বেশি জনসমাবেশ করা যাবে না। সরকারি-বেসরকারি অফিস, শিল্পকারখানায় কর্মকর্তা-কর্মচারীদের অবশ্যই টিকা সনদ গ্রহণ করতে হবে।

সরকারি নির্দেশনাগুলো হলো-

১) ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

২) বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ ক্ষেত্রে একই ধরনের ব্যবস্থা নিবে।

৩) সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে ১০০ জনের বেশি জনসমাবেশ করা যাবে না। এসব ক্ষেত্রে যারা যোগদান করবেন, তাদের অবশ্যই টিকা সনদ বা ২৪ ঘণ্টার মধ্যে পিসিআর সার্টিফিকেট আনতে হবে।

৪) সরকারি-বেসরকারি অফিস, শিল্পকারখানায় কর্মকর্তা-কর্মচারীদের অবশ্যই টিকা সনদ গ্রহণ করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে দায়িত্ব বহন করবে।

আরও পড়ুন: সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

৫) বাজার, শপিং মল, মসজিদ, বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, রেলস্টেশনসহ সব ধরনের জনসমাবেশে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।
বিষয়টি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মনিটর করতে বলা হয়েছে।

নির্দেশনা/কিউটি/রমু

আরও সংবাদ পড়তে ক্লিক করুন: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *