২১ জানুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): অফিস-আদালতে অর্ধেক জনবল দিয়ে কাজ করানো হবে। এ বিষয়ে শিগগিরই নোটিশ দেয়া হবে। করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ার প্রেক্ষিতে এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে করোনা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এক বিশেষ সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, অর্ধেক লোক দিয়ে অফিস আদালত কাজ করবে, সেই সিদ্ধান্ত হয়েছে। নোটিশও শিগগিরই চলে যাবে এবং কার্যকর হবে।
এ সময় আগামী দুই সপ্তাহের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তের কথাও জানান তিনি। বলেন, সবার দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছিল। ইদানীং লক্ষ্য করা গেছে, স্কুলে সংক্রমণের হার বেড়ে যাচ্ছে। অনেক শিক্ষার্থী আক্রান্ত হচ্ছে। এটা আশঙ্কাজনক। তাই প্রধানমন্ত্রীর সম্মতি নিয়ে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। আগামী দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এরপর পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেয়া হবে।
আরও পড়ুন: সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
মন্ত্রিপরিষদের দেয়া বিধিনিষেধ অনুযায়ী, আজ থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল, কলেজ ও সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে।
জনবল/কিউটি/রমু
আরও সংবাদ পড়তে ক্লিক করুন: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD














