মালয়েশিয়ায় ৯৪ বাংলাদেশিসহ ৫৩০ অভিবাসী আটক

নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় ভিসাবিহীন অভিবাসীদের ধরতে দেশব্যাপী চিরুনি অভিযান অব্যাহত রেখেছে দেশটির অভিবাসন বিভাগ। এরই ধারাবাহিকতায় আজ ৯৪ বাংলাদেশিসহ ৫৩০ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, শুক্রবার (২ ফেব্রুয়ারি) গভীর রাতে সেলাঙ্গর রাজ্যের সেরিকেম বাঙ্গান পাইকারি বাজারে অভিযান শুরু হয়। শেষ হয় শনিবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৬টায়। অভিযান শেষে ৫৩০ জনকে আটক করা হয়।

অভিযানে অংশ নেয়া সেলাঙ্গর অভিবাসন বিভাগের পরিচালক খায়রুল আমিনুস কামার উদ্দিন জানান, অভিযানে ৫৩০ জনের মধ্যে ৫০৪ জন পুরুষ ও ২৬ জন নারী। এর মধ্যে ৯৪ জন বাংলাদেশি। এছাড়া ২৭৭ জন মিয়ানমারের নাগরিক, ৭২ জন ভারতের, ৩৯ জন ইন্দোনেশিয়ার, ১৫ জন নেপালের, ৯ জন শ্রীলঙ্কার, ৬ জন পাকিস্তান এবং একজন ভিয়েতনামের।

আটক অভিবাসীদের বৈধ কাগজপত্র আছে কি না তা পরীক্ষা করা হবে বলে জানান খায়রুল আমিনুস।

এর আগে গত সপ্তাহে ৭ বাংলাদেশিসহ ১০৮ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। গত ২৭ জানুয়ারি স্থানীয় সময় ভোরে কুয়ালালামপুরের পাইকারি বাজার সেলায়াংয়ে অভিযানে চালিয়ে তাদের আটক করা হয়।

অগ্নিকাণ্ড/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ