আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের সাগাইং ও মালাউইসহ ৩৭টি শহরে সামরিক আইন জারি করেছে সামরিক সরকার। দেশটির সেনাবাহিনী ও বিদ্রোহী সংগঠনগুলোর মধ্যে সম্প্রতি সংঘাত তীব্র হওয়ার প্রেক্ষিতে এমন আইন জারি করা হলো।
এর একদিন আগে দেশটিতে জরুরি অবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর ঘোষণা দেয় সেনা সরকার। খবর: ইরাবতি নিউজ।
সামরিক বাহিনীর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামরিক আইন জারিকৃত এসব এলাকার যেকোন ফৌজদারি মামলার শুনানি হবে সামরিক স্থাপিত আদালতে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৃত্যুদণ্ড ছাড়া সামরিক আদালতের রায়ের বিরুদ্ধে কোন আপিলের সুযোগ থাকবে না।
দেশটির প্রায় সাড়ে ৩০০ শহরের মধ্যে ৬০টিতে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করার নির্দেশ দিয়েছে মিয়ানমারের ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি কাউন্সিল।
প্রসঙ্গত, ২০২১ সালের পয়লা ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চি’র সরকারকে উৎখাত করে মিয়ানমারের সেনাবাহিনী। এর পর তারা মান্দালে এবং ইয়াঙ্গুন অঞ্চলে সামরিক আইন জারি করে।
মিয়ানমার/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply