রাশিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত

২৩ সেপ্টেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): রাশিয়ার পূর্ব অঞ্চলে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ছয় আরোহী নিহত হয়েছে।

বৃহস্পতিবার দেশটির জরুরি সেবা মন্ত্রণালয় এ খবর জানিয়েছে। খবর: রয়টার্স।

রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, রাশিয়ার বিমানবন্দরগুলোর প্রযুক্তিগত সমস্যা দেখভাল করে যে প্রতিষ্ঠানটি বিধ্বস্ত হওয়া বিমানটির মালিক তারা। বিধ্বস্ত হওয়া বিমানটি যা ৪২ বছর পুরোনো। বুধবার দেশটির খাবারোভস্ক এলাকায় ছয় ক্রু নিয়ে বিমানটি রাডার থেকে বিচ্ছন্ন হয়ে যায়।

রাশিয়ার জরুরি সেবা মন্ত্রণালয় জানিয়েছে, তারা বৃহস্পতিবার বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে। উঁচু এলাকায় বিধ্বস্ত হয়েছিল বিমানটি। দুর্ভাগ্যবশত বিধ্বস্তের কারণে কেউ বেঁচে নেই বলেও জানায় মন্ত্রণালয়।

বিমান বিধ্বস্ত/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *