৩০ জুন ২০২১ (নিউজ ডেস্ক): করোনা ভাইরাসের বিস্তাররোধে আরোপিত লকডাউন (বিধি নিষেধ) বাস্তবায়নের জন্য সারাদেশে সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে। ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওয়াতায় ১ থেকে ৭ জুলাই পর্যন্ত সারা দেশে এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরদিপ্তর (আইএসপআির)-এর পরিচালকের পক্ষে সহকারী পরিচালক মাহাম্মদ রেজা-উল করিম শাম্মী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সর্বাত্মক লকডাউনের প্রজ্ঞাপন জারি
উল্লেখ্য, বুধবার জারি করা প্রজ্ঞাপনের ১৮ নাম্বার ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সেনা মোতায়েন/আরএম/রমু















