নিউজ ডেস্ক: একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশন ৫ জানুয়ারি বিকেল ৪টায় শুরু হচ্ছে।
রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।
একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী ৫ জানুয়ারি বিকেল ৪টায় ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশন শুরু হবে।
এর আগের ২০তম অধিবেশন শেষ হয়েছিল গত ৬ নভেম্বর। গত ৩০ অক্টোবর শুরু হওয়া ওই অধিবেশন চলে ৬ কার্যদিবস।
কানাডা/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD











Leave a Reply