১৫ জুলাই ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক, শ্রীলঙ্কা): শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে সর্বদলীয় সরকার গঠনের ডাক দিয়েছেন রনিল বিক্রমাসিংহে। তিনি পার্লামেন্ট সদস্যদের প্রতি আহ্বান জানান। বলেন, তারা যেন একটি সর্বদলীয় সরকার গঠনে কাজ করেন।
শুক্রবার দুপুরে প্রধান বিচারপতি জয়ন্ত জয়াসুরিয়া সাবেক প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথবাক্য পাঠ করান। শপথ নিয়ে তিনি এ আহ্বান জানান। খবর: আল-জাজিরা।
জনগণের উদ্দেশ্যে রনিল বিক্রমাসিংহে বলেন, তিনি সংবিধান মেনে চলবেন। দেশে পুনঃপ্রতিষ্ঠা করবেন আইন ও শাসন।
আরও পড়ুন: অনুমতি পেল আর্ট নিউজসহ ৪৫টি পোর্টাল
আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরার ভাষ্য, রনিল বিক্রমাসিংহে ২০২৪ সাল পর্যন্ত দেশের প্রেসিডেন্ট হতে আগ্রহী। তিনি প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী সাবেক সেনাপ্রধান শরৎ ফনসেকা ও বিরোধীদলীয় নেতা সাজিথ প্রেমাদাসা।
প্রেসিডেন্ট/এএমএম/কিউটি
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply