১৪ নভেম্বর ২০২০ (বিনোদন ডেস্ক): করোনায় আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন অভিনেতা আজিজুল হাকিম। সম্প্রতি তার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে।
শনিবার উপস্থাপক আনজাম মাসুদ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, অভিনেতা আজিজুল হাকিমের শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। কিছুটা শ্বাসকষ্ট কমেছে তার। সন্ধ্যার মধ্যে তার জ্ঞান ফিরতে পারে বলে জানিয়েছেন চিকিৎসক।
আনজাম মাসুদ সবার কাছে এই অভিনেতার জন্য দোয়া চেয়েছেন।
তিনি আরও জানান, আজিজুল হাকিমের স্ত্রী জিনাত হাকিম, ছেলে মুহাইমিন রেদোয়ান হাকিমও করোনায় আক্রান্ত। তারা শারীরিকভাবে ভালো আছেন। সবাই বাসায়ই থেকে চিকিৎসকের পরামর্শ মত চিকিৎসা নিচ্ছেন।
গত ৯ নভেম্বর শারীরিকভাবে ভীষণ দুর্বল হয়ে পড়েন অভিনেতা আজিজুল হাকিম। এরপর করোনা সন্দেহে নমুনা জমা দেন তিনি। রিপোর্টে পজিটিভ আসে তার। তার স্ত্রী জিনাত হাকিম ও সন্তান রেদওয়ান হাকিমের নমুনা টেস্ট করা হলে তাদেরও কোভিড-১৯ পজিটিভ আসে।
পরে গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) শারীরিক অবস্থার অবনতি দেখে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন আজিজুল হাকিম। তার অবস্থার জটিল দেখে চিকিৎসকের পরামর্শে পরদিন সকালে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।
বিনোদন/এসকেএম
















Leave a Reply