১৬ জানুয়ারি ২০২১ (স্পোর্টস ডেস্ক): ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার ২৪ জনের প্রাথমিক দল থেকে ১৮জনের পূর্ণাঙ্গ দল ঘোষণা করে বিসিবি।
অভিজ্ঞদের পাশাপাশি তরুণ ক্রিকেটারদের সামঞ্জস্যতায় দেয়া হয়েছে দল। দলে অভিষেক হয়েছেন মাহাদী হাসান।
২০ জানুয়ারি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডের মধ্যদিয়ে শুরু হবে সিরিজ। দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ২২ জানুয়ারি। ২৫ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গড়াবে তৃতীয় ও শেষ ওয়ানডে।
ওয়ানডে দল, তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ, মাহাদী হাসান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান এবং তাইজুল ইসলাম।
ওয়ানডে সিরিজ/এসকেএম















Leave a Reply