করোনায় আক্রান্ত ইরেশ যাকের

১৪ ডিসেম্বর ২০২০ (বিনোদন ডেস্ক): করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেতা ইরেশ যাকের। বর্তমানে নিজে বাসায় আইসোলেশনে আছেন তিনি। চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন।

কিংবদন্তি অভিনেতা আলী যাকেরের মৃত্যুর ১৫ দিনের মাথায় করোনা পজিটিভ হওয়ার খবরটি জানালেন ছেলে ইরেশ যাকের। 

ফেসবুকে নিজের করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন ইরেশ নিজেই। 

তিনি জানান, কয়েক দিন ধরে হালকা কাশি ও জ্বরে ভুগছেন তিনি। মনের সন্দেহ থেকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে কোভিড-১৯ টেস্ট করান ইরেশ। পরীক্ষার ফল রোববার রাতে হাতে পেলে জানতে পারেন তার কোভিড-১৯ পজিটিভ। 

ছোটপর্দার এ অভিনেতা জানান, হালকা জ্বর আর কাশি নিয়ে তাকে একটি ইভেন্টে আয়োজকরা যেতে বাধ্য করেন। ইরেশ তাদের বারবার অনুরোধ করেছিলেন, তার হালকা জ্বর ও কাশি। অল্প সময় থেকে এর পর চলে আসেন তিনি। ওই পার্টিতে যারা ইরেশের সংস্পর্শে এসেছিলেন, তাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বিনোদন/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *