খামিস মুশাইতে প্রবাসী বাংলাদেশীদের জন্য সেবা কার্যক্রম

১৩ নভেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, সৌদি আরব): প্রবাসীদের কাছে সেবা পৌঁছে দিতে খামিস মুশাইতে বাংলাদেশের জেদ্দা কনস্যুলেট কাজ করছে। সৌদি আরবের অষ্টম বৃহত্তম শহর খামিস মুশাইতে অবস্থানরত বাঙালিদের জন্য আইনি সহায়তাসহ বিভিন্ন সহায়তা দেয়া হচ্ছে এ কার্যক্রমে।

শুক্রবার শুরু হওয়া দুইদিনের কর্মসূচির শেষ দিন আজ। ১৩ লাখ জনসংখ্যার খামিসে বাংলাদেশির সংখ্যা দুই লাখেরও বেশি। এদের অধিকাংশই চাষাবাদ (মাজরা ওয়ার্কার), নির্মাণ ওয়ার্কার, ফ্যাক্টরী ওয়ার্কার, ড্রাইভার, টেকনিশিয়ান, ক্যাটারিং সার্ভিসসহ নানা পেশায় যুক্ত।

জেদ্দা থেকে ১ হাজার কিলোমিটার দূরে শাহরান উপজাতির রাজধানী খামিস মুশাইত। জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট অফিসের টিমটি সেখানে দুই দিনের সেবা কার্যক্রম চালাচ্ছে। এর আওতায় তারা প্রবাসী কল্যাণ নিবন্ধন কার্ড প্রদান, পাসপোর্ট রি ইস্যু/ডেলীভারী, স্পেশাল এক্সিট প্রোগ্রামের আওতায় দেশে পাঠানোর প্রক্রিয়াকরণসহ বিভিন্ন সেবা দিচ্ছে।

আরও পড়ুন: আটকেপড়া প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়াল সৌদি

শুক্রবার রাতে শ্রম কল্যাণ উইং-এর কাউন্সিলর (শ্রম) আমিনুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল ইসলাম সরকার বিভিন্ন শ্রম ক্যাম্প পরিদর্শন করেন।

আরও পড়ুন: প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

তারা সেখানকার প্রবাসীদেরকে সৌদি আরবের আইন শৃংখলা মেনে চলাসহ বৈধ উপায়ে ব্যাংকিং চ্যানেলে দেশে টাকা পাঠাতে উৎসাহ দেন। তাছাড়াও তারা খামিস জেনারেল হাসপাতালের মর্গে থাকা মৃত বাংলাদেশীর লাশ দ্রুত দেশে পাঠানো এবং সেখানকার চিকিৎসারত বাংলাদেশীদের সুচিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বৈঠক করেন।

প্রবাসী/টিটি/আরএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ