পুত্রসন্তানের মা হলেন দীপিকা কাকর

বিনোদন ডেস্ক: মা হলেন ভারতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কাকর।

বুধবার তিনি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন বলে নিশ্চিত করেছেন অভিনেত্রীর স্বামী অভিনেতা শোয়েব ইব্রাহিম।

ইনস্টাগ্রামে শোয়েব লিখেছেন, আলহামদুলিল্লাহ আজ সকালে আমাদের ঘর আলো করে পুত্রসন্তান এসেছে। যদিও নির্ধারিত সময়ের আগেই সে পৃথিবীতে এসেছে, তবে চিন্তার কিছু নেই। আমাদের জন্য প্রার্থনা করবেন।

এর আগে এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে দীপিকা জানিয়েছিলেন, মা হওয়ার পরই অভিনয় থেকে বিদায় নেবেন তিনি।

সাক্ষাৎকারে এ প্রসঙ্গে দীপিকা বলেন, আমি অন্তঃসত্ত্বাকালীন অবস্থা উপভোগ করছি। প্রথম সন্তানের জন্য রোমাঞ্চ নিয়ে অপেক্ষা করছি। আমি খুবই অল্প বয়সে অভিনয় শুরু করি। এরপর টানা ১০-১৫ বছর করে গেছি। যখন আমি অন্তঃসত্ত্বা হই, শোয়েবকে বলি, আর অভিনয় করতে চাই না। অভিনয় ছেড়ে পুরোপুরি গৃহিণী ও মা হয়ে থাকতে চাই।

জনপ্রিয় টিভি সিরিয়াল ছাড়াও একটি হিন্দি সিনেমাতে দেখা গেছে দীপিকা কাকরকে। ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘পলটন’ সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করেন তিনি। ২০১৮ সালে শোয়েব ইব্রাহিমের সাথে বিয়ে হয় অভিনেত্রী দীপিকার। তবে এটি তার দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১১ সালে রওনক স্যামসনের সাথে বিয়ে হয় তার। তবে সে সংসার ভেঙে যায় ২০১৫ সালে।

দীপিকা কাকর/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *