নিউজ ডেস্ক, নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় বাসের ধাক্কায় আলম সিকদার নামে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে উপজেলার সোনাইমুড়ী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নোয়াখালী টু কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের রামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ৫৫ বছর বয়সী খোরশেদ আলম সিকদার উপজেলার ৯নং দেওটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আনন্দিপুর গ্রামের হামিদ উল্যাহ পণ্ডিত বাড়ির মৃত মোহাম্মদ ইদ্রিসের ছেলে। তিনি দৈনিক দিনকালের সোনাইমুড়ী উপজেলা প্রতিনিধি ও সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে পেশাগত কাজে উপজেলার সোনাইমুড়ী বাজার থেকে পার্শ্ববর্তী চাষিরহাট বাজারে যাচ্ছিলেন সাংবাদিক সিকদার। এ সময় জেলা শহর মাইজদী থেকে একটি বাস সোনাইমুড়ী পৌরসভার রামপুর এলাকায় তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।
পরে স্থানীয় লোকজন এগিয়ে গেলে চালক ও হেলপার বাস ফেলে পালিয়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সোনাইমুড়ী পপুলার হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নেয়ার পথে রাত ১০টার দিকে কুমিল্লা গৌরিপুর বাজার এলাকায় তার মৃত্য হয়।
সোনাইমুড়ী থানার ওসি হারুন আর রশীদ বলেন, বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়। পরে এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেয়া হবে।
সড়ক দুর্ঘটনা/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD














Leave a Reply