১৫ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় মারা গেছেন ১৮৭ জন। গতকালের চেয়ে আজ ৯ জন বেশি মারা গেছেন।
রবিবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। দেশে এ পর্যন্ত ২৪ হাজার ১৭৫ জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হয় ৩৩ হাজার ১ জনের। পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৬ হাজার ৬৮৪ জন। শনাক্তের হার ২০ দশমিক ২৫ শতাংশ।
দেশে এ পর্যন্ত ৮৪ লাখ ৮ হাজার ৫২১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ১৪ লাখ ১৮ হাজার ৯০২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
আরও পড়ুন: করোনায় গণপরিবহন শ্রমিকরা বেশি ক্ষতিগ্রস্ত
গত ২৪ ঘন্টায় বাসা ও হাসপাতাল মিলিয়ে সুস্থ হয়েছেন ১১ হাজার ৩৭১ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ লাখ ৯২ হাজার ৬৯৮ জন।
করোনা/টিটি/আরএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply