আইসিইউতে অপূর্ব

০৪ নভেম্বর ২০২০ (বিনোদন ডেস্ক): করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন টেলিভিশন তারকা জিয়াউল ফারুখ অপূর্ব। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন।

তিন দিন কাঁপুনিসহ জ্বর ও শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ায় চিকিৎসকের পরামর্শে কোভিড-১৯ পরীক্ষা করেন। ফলাফল হাতে পেয়ে জানা যায়, তিনি কোভিড-১৯ পজেটিভ। পরে শারীরিক অবস্থা বেশি খারাপ দেখে তারে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করানো হয়। বিষয়টি সংবাদমধ্যমকে নিশ্চিত করেন পরিচালক শিহাব শাহীন।

শিহাব শাহীন জানান, শারীরিক অবস্থা খারাপ দেখে চিকিৎসক তাকে আইসিইউ রাখার পরামর্শ দেন। সেখানেই তাঁকে সেবা দেওয়া হচ্ছে। শিহাব শাহীন বলেন, গতকাল রাতে অপূর্বর কয়েকটি টেস্ট করা হয়। ব্লাড টেস্টের রেজাল্ট ভালো আসেনি। এ ছাড়া আর কোনো সমস্যা ধরা পড়েনি। কোনো খাবার খেতে পারছিলেন না। খেলে বমি হয়। বর্তমানে শারীরিকভাবে তিনি খুবই দুর্বল।

হাসপাতালে ভর্তি হওয়ার আগে অপূর্ব শিহাব শাহীনের নির্মিত একটি সিনেমায় এক দিনের শুটিং করেছেন।

এর আগে একটি শুটিং স্পটে দুজন কুশলী করোনায় আক্রান্ত হওয়ায় কোয়ারেন্টিনে ছিলেন অপূর্বসহ ওই ইউনিটের সবাই।

পরে দুবার করোনা পরীক্ষার পর নেগেটিভ ফল নিয়ে শুটিংয়ে ফিরেছিলেন অপূর্ব। পরিচালক মিজানুর রহমান সে সময় জানিয়েছিলেন, শুটিংয়ের আগে ২৭ জনের টিমের প্রত্যেকের করোনা পরীক্ষা করা হয়েছিল। এর মধ্যে একজনের করোনা পজিটিভ এসেছিল। তাঁকে বাদ দিয়ে শুটিং শুরু করেন পরিচালক। ইউনিটের সবার করোনা পরীক্ষার রিপোর্ট ‘নেগেটিভ’ নিয়ে নাটকের শুটিং শুরু হয় ৭ জুলাই। ৮ জুলাই নাটকটির সেটে দুজনের কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে। সাথে সাথে টিমের সবাই শুটিং বন্ধ করে কোয়ারেন্টিনে চলে যান। সেই দলে ছিলেন অপূর্বও।

বিনোদন/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *