
ইতিহাস গড়ে অলিম্পিকের টেনিস সিঙ্গেলস ইভেন্টের স্বর্ণ জিতলেন বেলিন্ডা বেনসিস
১ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): ইতিহাস গড়লেন স্যুইস তরুণী বেলিন্ডা বেনসিস। দারুণ এক লড়াইয়ের পর অলিম্পিকে স্বর্ণ পদক জয়ের রেকর্ড গড়েছেন। বেলিন্ডা প্রথম নারী, যিনি দেশের জন্য অলিম্পিকে টেনিসের এককে স্বর্ণ পদক জয় করেছেন। নিজ দেশকে ভাসিয়েছেন আনন্দের বন্যায়।
শনিবারের লড়াইটা ছিল আড়াই ঘন্টার। প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্রের মার্কেটা ভনড্রুসোভা। তিন সেটের দুইটিতে বেলিন্ডা জিতেছেন ৭-৫ ও ৬-৩ সেটে। তবে দ্বিতীয় সেটে ২-৬ এ হেরে যাওয়ায় তৃতীয় সেটটা হয়ে ওঠে দারুণ উত্তেজনার। তবে লড়াই শেষে হাসিটা হেসেছেন টেনিস দুনিয়ার হালের হার্টথ্রব বেলিন্ডা বেনসিস।
বেলিন্ডার সামনে আরেকটি রেকর্ড গড়ার হাতছানি আছে। যদি তিনি ডাবলসের মুকুটে অংশীদার হন, তবে তিনি চতুর্থ খেলোয়াড় হিসেবে রেকর্ড বইয়ে নাম লেখাবেন। এর আগে, যুক্তরাষ্ট্রের টেনিস সেনসেশন সেরেনা ও ভেনাস উইলিয়ামস এবং চিলিয়ান নিকোলাস মাসু একক ও দ্বৈতে স্বর্ণ জয় করেছিলেন।
৫ ফুট ৬ ইঞ্চি উচ্চতার বেলিন্ডা সবার নজরে পড়েন মাত্র ১৭ বছর বয়সে। ২০১৪ সালে তিনি ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠে টেনিস দুনিয়ায় হইচই ফেলেন। এগুচ্ছিলেন ভালোই। কিন্তু ইনজুরি তাকে ছিটকে দেয় বাছাই তালিকা থেকে। ২০১৭ সালের সেই ইনজুরি তাকে সেরা তিনশ’তেও ঠাঁই নিতে দেয়নি।
ইনজুরি থেকে কোর্টে ফিরেই আগ্রাসী ভূমিকায় নামেন বেলিন্ডা। ২০০০ সালের শুরুটা করেন সবাইকে চমকে দিয়ে। উঠে আসেন র্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা চতুর্থ স্থানে।
আরও পড়ুন: সেমিফাইনালে ব্রাজিল
এর আগে বেলিন্ডা ডব্লিউটিএ’র কোন শিরোপা জেতেননি। কোন বড় আসরের ফাইনালে এই প্রথম। ২৪ বছর বয়সে এসে প্রথম সুযোগেই মাৎ করে দিলেন বাজি। স্বর্ণ পদকটা তাই তার জীবনের সেরা প্রাপ্তি হয়ে থাকবে পুরো ক্যারিয়ারজুড়েই। বিশেষ করে, চূড়ান্ত লড়াইয়ে তিনি হারিয়েছেন ২০১৯ সালের ফ্রেঞ্চ এপনের ফাইনালিস্ট ২১ বছর বয়েসি মার্কেটা ভনড্রুসোভাকে।
বেলিন্ডা বেনেসিস/টিটি/রমু
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:















Leave a Reply