করোনায় টিভি অভিনেত্রীর মৃত্যু

০৭ ডিসেম্বর ২০২০ (বিনোদন ডেস্ক): করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভারতের টিভি অভিনেত্রী দিব্যা ভাটনাগর মারা গেছেন। 

সোমবার সকালে মুম্বাইয়ের সেভেনহিল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর: ইন্ডিয়া টুডে।

খবরে জানা যায়, ৩৪ বছর বয়সী এই অভিনেত্রীর শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর ভেন্টিলেটরে রাখা হয়েছিল। এছাড়া তিনি উচ্চ রক্তচাপে ভুগছিলেন। প্রায় এক সপ্তাহ ধরে এই রোগের সাথে লড়াই করেছিলেন।

এর আগে দিব্যার মা জানিয়েছিলেন, তার মেয়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ২ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি নিউমোনিয়ায়ও ভুগছিলেন। অবস্থা গুরুতর হওয়ায় তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল।

বিনোদন/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *