১৬ মার্চ ২০২২ (নিউজ ডেস্ক): চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ট্রলিচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের খড়কপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ধোবড়া গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে মোটরসাইকেলচালক ৩৫ বছর বয়সী নাজমুল ইসলাম সুমন ও নামোকয়লার দিয়াড় গ্রামের আবু বক্কারের ছেলে ১৯ বছর বয়সী ট্রলিচালক মমিন।
জানা যায়, বেলা ১১টার দিকে উপজেলার কানসাট এলাকার খড়কপুরে ট্রলিচাপায় দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন।
আরও পড়ুন:ভারতে ঘুরতে গিয়ে বাংলাদেশি যুবকের মৃত্যু
শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।
সড়ক দুর্ঘটনা/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD














Leave a Reply