২৭ মার্চ ২০২২ (নিউজ ডেস্ক): ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ট্রাকচাপায় মোহাম্মদ সালাহউদ্দিন নামে এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহত হয়েছেন।
রোববার সকাল ৯টায় কসবা উপজেলার তিনলাখপীর-চারগাছ সড়কের শ্যামবাড়ি ভাংতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সালাহউদ্দিন ওই উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মূলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
এ বিষয়ে কসবা থানা পুলিশের ওসি আলমগীর ভূঁইয়া বলেন, সকালে মোটরসাইকেলে স্কুলে যাচ্ছিলেন সালাহউদ্দিন। পথে একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও দুর্ঘটনার পর পরই চালক পালিয়ে গেছে।
সড়ক দুর্ঘটনা/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD














Leave a Reply