ড্রাগ টেস্টে পজেটিভ ব্লেসিং ওকাবারে

৩১ জুলাই ২০২১ (স্পোর্টস ডেস্ক): ড্রাগ টেস্টে ধরা পড়ে টোকিও গেমস থেকে বাদ পড়েছেন নাইজেরিয়ান স্প্রিন্টার ব্লেসিং ওকাবারে। টোকিও অলিম্পিকের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ড্রাগ টেস্টে ধরা পড়ে কোন অ্যাথলেটের বাদ পড়ার এটাই প্রথম ঘটনা।

শনিবার আয়োজকরা এই তথ্য নিশ্চিত করেছে। জানিয়েছে, ৩২ বছর বয়েসী ব্লেসিং ওকাবারে ড্রাগ টেস্টে পজেটিভ হয়েছেন।

অ্যাথলেটিক্স ইন্টিগ্রিটি ইউনিট এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার নারীদের ১০০ মিটার হিটে প্রথম হয়েছিলেন ওকাবারে। এর আগে গত ১৯ জুলাই সব অ্যাথলেটদের ড্রাগ টেস্ট করা হয়। সেখানেই তার শরীরে নিষিদ্ধ ঔষুধের সন্ধান মিলেছে। যে কারণে তাকে প্রতিযোগিতা থেকে বাদ দেয়ার ঘোষণা দেয়া হয়।

আরও পড়ুন:সেমিফাইনালে ব্রাজিল

শুক্রবার ১১ দশমিক ০৫ সেকেন্ড সময় নিয়ে হিটে প্রথম হয়েছিলেন কমনওয়েলথ গেমসে স্বর্ণজয়ী এই অ্যাথলেট।

ড্রাগ টেস্ট/টিটি/আরএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ