২৯ অক্টোবর ২০২১ (স্পোর্টস ডেস্ক): তীরে এসে তরী ডুবলো। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশ হারলো ৩ রানে। ওয়েস্ট ইন্ডিজের দেয়া ১৪৩ রানের টার্গেটে শেষ বলে দরকার ছিল ৪ রান। ডট বলের কারণে জয় বঞ্চিত হলো টাইগাররা।
শুক্রবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করতে নামে বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৪২ রান সংগ্রহ করে ক্যারিবীয়রা। ৭ উইকেটে ১৪২ রানের লড়াকু স্কোর পায় ওয়েস্ট ইন্ডিজ।
মাহেদি, মুস্তাফিজুর ও শরিফুল ২টি করে উইকেট নেন। উইকেট পাননি তাসকিন ও সাকিব।
জবাবে ব্যাট করতে নেমে দলের পক্ষে ৪৩ বলে ৪৪ রান করেন লিটন দাস। দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ৩১ রান করেন অধিনায়ক মাহমুদউল্লাহ। বল খেলেন ২৪টি। সাকিব, মুশফিক ও আফিফ দেখা পাননি দুই অংকের স্কোরের।
আরও পড়ুন: জয়ের জন্য লড়ছে বাংলাদেশ
নাইম করেন ১৯ বলে ১৭ রান। এছাড়া সাকিব ১২ বলে ৯, সৌম্য ১৩ বলে ১৭ ও মুশফিক ৭ বলে ৮ রান করে আউট হয়েছেন। আরেক অপরাজিত ব্যাটসম্যান আফিফের সংগ্রহ ২ বলে ২ রান।
ওয়েস্ট ইন্ডিজের ৫ বোলার রবি রামপাল, জেসন হোল্ডার, আন্দ্রে রাসেল, আকিল হোসেন ও ডোয়াইন ব্রাভোর প্রত্যেকে একটি করে উইকেট নেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপ/এএমএম/কিউটি
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply