প্রথম আলোর সাংবাদিককে বাসা থেকে ‘তুলে নেয়ার’ অভিযোগ

নিউজ ডেস্ক: সাভারে দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসকে ‘সিআইডি পরিচয়ে’ তার বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

সাভার থানার ওসি দীপক চন্দ্র সাহা বলছেন, এই অভিযোগ তিনিও ‘শুনেছেন’। তবে সিআইডির ঢাকা বিভাগের ডিআইজি মোহাম্মদ ঈমাম হাসান বলেছেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না।

গত ২৬ মার্চ প্রথম আলোর যে প্রতিবেদনটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল, তার প্রতিবেদক ছিলেন শামসুজ্জামান শামস।

২০১৬ সালে হোলি আর্টিজান বেকারিতে অভিযান চালাতে গিয়ে প্রাণ হারানো পুলিশের সহকারী কমিশনার রবিউল ইসলামের ছোট ভাই তিনি।

অভিযোগ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ