৩১ অক্টোবর ২০২০ (বিনোদন ডেস্ক): অনেকদিন ধরেই পর্দায় নেই হাসান মাসুদ। বেশ খানিকটা বিরতি নিয়ে আবার ফিরছেন তিনি। এবারের ফেরাটা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ধারাবাহিক ‘হিট’ নাটক দিয়ে।
‘হিট’ নাটকে থাকছেন একঝাঁক তারকা। থাকছেন নির্মাতা ও অভিনেতা ইশতিয়াক আহমেদ রুমেলও।
মুহাম্মদ মোস্তফা কামাল রাজ জানালেন, এটি তার ১৩ নাম্বার ধারাবাহিক নাটক। রচনা করছেন মারুফ রেহমান।
রাজ আশা করছেন এবারের গল্পেটাও দর্শকপ্রিয় হবে। বললেন, এর মাধ্যমে পুরনো প্রিয় কলিগ-বন্ধু হাসান ভাই অভিনয়ে সরব হবেন। এটাও ভালো লাগার একটা বিষয়।
ধারাবাহিকটিতে আরও অভিনয় করবেন সাজু খাদেম, আশনা হাবিব ভাবনা, সুমাইয়া আনজুম মিথিলা, নীলাঞ্জনা নীলা, আবু বকর রোকন, আক্তার মিঠু-সহ আরও অনেকে।
বিনোদন/এসকেএম
















Leave a Reply