২৪ নভেম্বর ২০২০ (বিনোদন ডেস্ক): আল্প বয়সেই মিডিয়ায় আগমন মডেল ও অভিনেত্রী সারিকার। মডেলিংয়ের মাধ্যমেই প্রথম নজর কাড়েন সবার। এর পর নাটকের অভিনয়েও দেখা যেতে থাকে তাকে।

অভিনয় দিয়ে দ্রুতই জনপ্রিয়তা পেয়ে যান সারিকা। কয়েক বছর বেশ দাপটের সাথেই মিডিয়ায় প্রাণবন্ত উপস্থিতি ছিল এ অভিনেত্রীর।
ক্যারিয়ারের চূড়ান্ত সাফল্যের সাথে অবস্থান করার সময়ই হঠাৎ ছন্দপতন। শুটিং স্পটে দেরিতে উপস্থিত হওয়া, হঠাৎ করেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া-সহ আরও কিছু অভিযোগ ওঠে তার বিরদ্ধে।
তার পরও নির্মাতারা তাকে নিয়ে কাজ করার চেষ্টা করেছেন। তবে বিয়ের পর বেশ কিছু দিন একেবারেই নিজেকে আড়াল করে রাখেন। এর পর মা হওয়ার কারণে স্বাভাবিকভাবেই মিডিয়ায় কাজ থেকে বিরত থাকতে হয় তাকে।

এভাবে একজন জনপ্রিয় অভিনয় তারকা হারিয়ে ফেলেন এক সাফল্যের অধ্যায়। সম্প্রতি নতুন উদ্যমে কাজ শুরু করেছেন সারিকা।
গত বছরও খুব বেশি ব্যস্ত না থাকলেও চলতি বছর থেকে কাজের গতি বাড়িয়েছেন তিনি। বিশেষ করে গত ঈদের পর থেকে বিরতিহীনভাবেই অভিনয় করছেন এ অভিনেত্রী।
আগের মতো দর্শকপ্রিয়তা না থাকলেও পর্যায়ক্রমে আবারও দর্শকের প্রিয় অভিনেত্রী হতে যাচ্ছেন সারিকা। করছেন একের পর এক টিভি নাটক।
বিনোদন/এসকেএম
















Leave a Reply