ফের মা হলেন অভিনেত্রী শার্লিন ফারজানা

বিনোদন ডেস্ক: অভিনেত্রী শার্লিন ফারজানা ফের মা হয়েছেন। গত শুক্রবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ফুটফুটে এক কন্যাসন্তানের জন্ম দেন তিনি।

শার্লিন ও তার সন্তান দুজনেই ভালো আছেন। সন্তানের নাম রাখা হয়েছে ওয়াকিয়াহ রেহানা এহসান।

এর আগে ২০২০ সালে ১ নভেম্বর অভিনেত্রী প্রথম সন্তানের মা হন।

২০১৯ সালের ২৩ নভেম্বর আইটি কোম্পানির মালিক এহসানুল হকের সাথে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এই অভিনেত্রী। ২০১৯ সাল থেকে অভিনয়ে নেই শার্লিন ফারজানা।

২০০৮ সালে ‘ইউ গট দ্য লুক’ সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হন তিনি। এরপর বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করে আলোচনায় আসেন। দীর্ঘদিন কাজ করেছেন নাটকে। তার মুক্তিপ্রাপ্ত সবশেষ সিনেমা ‘ঊনপঞ্চাশ বাতাস’।

শার্লিন ফারজানা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ