৬ জানুয়ারি ২০২১ (নিউজ ডেস্ক, কুমিল্লা): কুমিল্লার লাকসাম উপজেলায় যাত্রীবাহী বিআরটিসি বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কে কালিয়াচৌর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লালমাই উপজেলা করতী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে ৪২ বছর বয়সী বাহারুল আলম, তার স্ত্রী ৩৮ বছর বয়সী পারুল বেগম, মেয়ে ১ বছর বয়সী জান্নাত ও শাশুড়ি গোলাফ নেহার।
লাকসাম হাইওয়ে পুলিশের ওসি মাকসুদ আহমদ জানান, নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিআরটিসি বাসটি উপজেলার কালিয়াচৌর এলাকায় হাইওয়ে কুমিল্লা-নোয়াখালী সড়কে ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জামাই শাশুড়ির মৃত্যু হয়।
বাকিদের গুরুতর অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়। আহত একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশাটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ।
সড়ক দুর্ঘটনা/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:














Leave a Reply