৩ আগস্ট ২০২১ (স্পোর্টস ডেস্ক): অলিম্পিকের লং জাম্পে শেষ পর্যন্ত নিজের শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ন রেখেছেন জার্মানির মালাইকা মিহাম্বো। শ্বাসরুদ্ধকর চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় শেষ লাফে মার্কিন প্রতিপক্ষ ব্রিটনি রেজেকে ছাড়িয়ে যান মালাইকা।
মঙ্গলবার শেষ লাফের আগে ব্রোঞ্জ পদকের আসনে নেমে গিয়েছিলেন জার্মান অ্যাথলেট। কিন্তু শেষ জাম্পে তিনি অতিক্রম করেন দম বন্ধ করা ৭ মিটার দূরত্ব। এটি ছিল সেরা পারফর্মেন্স। এর ফলে ২০১২ অলিম্পিক চ্যাম্পিয়ন রেজেকে ছাড়িয়ে যান মালাইকা। যিনি এর আগে লং জাম্পের শেষ চেষ্টায় অতিক্রম করেছিলেন ৬ দশমিক ৯৭ মিটার দূরত্ব। খবর: এএফপি।
তবে এবারের আসরে রৌপ্য পদক বিজয়ী এই মার্কিন অ্যাথলেট রেজে সর্বাধিক ৬ দশমিক ৮৪ মিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম হয়েছেন। প্রতিযোগিতায় নাইজেরিয়ার এসে ব্রুমে ব্রোঞ্জ পদক জয় করেন।
২০১৬ সালের রিও অলিম্পিকে পদক না পাওয়া মালাইকা বলেছেন, ব্যর্থ না হওয়ার ব্যাপারে এবার তিনি বেশ প্রত্যয়ী ছিলেন। যে কারণে চূড়ান্ত জাম্পের সময় নিজেকে তৈরি করে নেন তিনি। নিজের সেরা ৬ দশমিক ৯৫ মিটার টপকাতে পারলেই তার চলতো। কিন্তু পাশাপাশি রেজের গড়া ৬ দশমিক ৯৭ মিটারের দূরত্বকেও ছাড়িয়ে যান তিনি।
আরও পড়ুন: ফাইনালে ব্রাজিল
মালাইকা বলেন, আমি জানতাম, এটি হচ্ছে আমার শেষ সুযোগ। তাই আমাকে এটি করতে হয়েছে। আমি এটিও জানতাম নিজের সেরা ৬ দশমিক ৯৫ মিটারের দূরত্বকেও ছাড়িয়ে যেতে হবে। নিজের উপর আমার বিশ্বাস ছিল। আমার মানসিক দৃঢ়তা আমি জানি। তবে বেশ শান্ত ছিলাম। আমি জানতাম এটি করতে পারবো।
টোকিও অলিম্পিক/এএমএম/আরএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply